তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। সোহেল রানা মাদকে আসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার তারেক রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থলে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মিনি স্টেডিয়ামে অবস্থান করে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সে মাঠসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। সোহেল রানা মাদকে আসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার তারেক রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থলে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মিনি স্টেডিয়ামে অবস্থান করে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সে মাঠসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, যে জয় বাংলা স্লোগান দিয়েছে সে আসলে মাদকাসক্ত ছিল। তার গায়ের টি-শার্টে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ছিল। দেখেই মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। তাকে বর্তমানে আটক রাখা হয়েছে। আগামীকাল ছেড়ে দেওয়া হবে।