তারেক রহমানের জনপ্রিয়তায় প্রতিপক্ষ দিশাহারা : মোস্তফা জামান
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একটি দল সম্পূর্ণ দিশাহারা হয়ে পড়েছে। তাদের যা মনে আসে, তাই মুখ দিয়ে বলে। এর মধ্য দিয়েই প্রমাণিত হয়, তারা স্বৈরাচারী আওয়ামী লীগের মতো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণ কার্যক্রমের প্রস্তুতি তদারকি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রোববার (৮ ফেব্রুয়ারি) এখানে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। মোস্তফা জামান আরও বলেন, তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা মহানগর উত্তরসহ আশপাশের এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই জনসমর্থনই প্রমাণ করে, বিএনপি জনগণের আস্থার প্রতীক। তিনি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভার এই কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একটি দল সম্পূর্ণ দিশাহারা হয়ে পড়েছে। তাদের যা মনে আসে, তাই মুখ দিয়ে বলে। এর মধ্য দিয়েই প্রমাণিত হয়, তারা স্বৈরাচারী আওয়ামী লীগের মতো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণ কার্যক্রমের প্রস্তুতি তদারকি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রোববার (৮ ফেব্রুয়ারি) এখানে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে।
মোস্তফা জামান আরও বলেন, তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা মহানগর উত্তরসহ আশপাশের এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই জনসমর্থনই প্রমাণ করে, বিএনপি জনগণের আস্থার প্রতীক।
তিনি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভার এই কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ করেন।
What's Your Reaction?