তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে : মীর শাহে আলম

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশগঠনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে। দীর্ঘদিনের হতাশা, দমনপীড়ন ও অধিকারহীনতার অন্ধকার ভেদ করে মানুষ আজ জেগে উঠেছে। তিনি বলেন, সারা দেশে জনতার সাগরে যে ঢেউ উঠেছে, সেই ঢেউ বইছে তারেক রহমানের নেতৃত্বে। এই জনস্রোত কোনো কৃত্রিম আয়োজন নয়, জনগণের বুকের ভালোবাসা। বুধবার (৪ ফেব্রুয়ারি) রায়নগর ইউনিয়নের শ্যামপুর, দৌলতপুর, ঘাগুরদুয়ার, নিমারপাড়া, মহাস্থানগড়সহ বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।  মীর শাহে আলম বলেন, তারকে রহমানের  কারণেই আজ অন্য দলগুলো জনগণের কাছে গুরুত্ব হারাচ্ছে। দেশ ও জাতিকে দেওয়ার মতো তাদের কোনো ভিশন বা বাস্তব পরিকল্পনা নেই। তারা কেবল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই তারা জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে। গণসংযোগকালে তার সাথে ছিলেন, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, রায়নগর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,  বিএনপিনেতা তাহেরুল ইসলাম প্রমুখ।  এসময় তিনি বিভিন্ন শ

তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে : মীর শাহে আলম
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশগঠনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে। দীর্ঘদিনের হতাশা, দমনপীড়ন ও অধিকারহীনতার অন্ধকার ভেদ করে মানুষ আজ জেগে উঠেছে। তিনি বলেন, সারা দেশে জনতার সাগরে যে ঢেউ উঠেছে, সেই ঢেউ বইছে তারেক রহমানের নেতৃত্বে। এই জনস্রোত কোনো কৃত্রিম আয়োজন নয়, জনগণের বুকের ভালোবাসা। বুধবার (৪ ফেব্রুয়ারি) রায়নগর ইউনিয়নের শ্যামপুর, দৌলতপুর, ঘাগুরদুয়ার, নিমারপাড়া, মহাস্থানগড়সহ বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।  মীর শাহে আলম বলেন, তারকে রহমানের  কারণেই আজ অন্য দলগুলো জনগণের কাছে গুরুত্ব হারাচ্ছে। দেশ ও জাতিকে দেওয়ার মতো তাদের কোনো ভিশন বা বাস্তব পরিকল্পনা নেই। তারা কেবল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই তারা জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে। গণসংযোগকালে তার সাথে ছিলেন, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, রায়নগর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,  বিএনপিনেতা তাহেরুল ইসলাম প্রমুখ।  এসময় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ ও স্থানীয় সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় গ্রামাঞ্চলের সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে সিক্ত হন মীর শাহে আলম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow