তারেক রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। এ সময় নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা হস্তান্তর এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কির অভিনন্দন বার্তা তারেক রহমানের হাতে তুলে দেন। নেপালের প্রধানমন্ত্রীর বার্তায় নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয়েছে এবং পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বেরভিত্তিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় এবং সফল নির্বাচন প্রক্রিয়া ও মসৃণ ক্ষমতা হস্তান্তরের জন্যও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে দুই নেতা নেপাল-বাংলাদেশ দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংযোগ, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। এছাড়া নেপালের পর

তারেক রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। এ সময় নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা হস্তান্তর এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কির অভিনন্দন বার্তা তারেক রহমানের হাতে তুলে দেন।

নেপালের প্রধানমন্ত্রীর বার্তায় নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয়েছে এবং পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বেরভিত্তিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় এবং সফল নির্বাচন প্রক্রিয়া ও মসৃণ ক্ষমতা হস্তান্তরের জন্যও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে দুই নেতা নেপাল-বাংলাদেশ দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংযোগ, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেন।

এর আগে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

জেপিআই/এসএমএস

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow