তারেক রহমানের সঙ্গে রংপুর বিভাগের বিএনপি নেতাদের বৈঠক  

রংপুর বিভাগের কয়েকটি জেলার শীর্ষস্থানীয় দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।  বৈঠকে রংপুর বিভাগের সাংগঠনিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং স্থানীয় সরকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এছাড়াও বৈঠকে রংপুর বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোর শীর্ষস্থানীয় ও সিনিয়র নেতারা অংশ নেন। দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দলীয় সূত্রে জানা গেছে।

তারেক রহমানের সঙ্গে রংপুর বিভাগের বিএনপি নেতাদের বৈঠক  

রংপুর বিভাগের কয়েকটি জেলার শীর্ষস্থানীয় দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে রংপুর বিভাগের সাংগঠনিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং স্থানীয় সরকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এছাড়াও বৈঠকে রংপুর বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোর শীর্ষস্থানীয় ও সিনিয়র নেতারা অংশ নেন। দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দলীয় সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow