তালতলীতে নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ: এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

বরগুনার তালতলী উপজেলায় একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তালতলী শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। এ সময় ভ্যানটি থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। জাটকা পরিবহনের দায়ে পিকআপ ভ্যানের চালক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় ১৮টি এতিমখানা ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং নৌ পুলিশ ইনচার্জ সাগর ভদ্র উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জাটকা নিধন ও অবৈধ পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালতলীতে নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ: এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

বরগুনার তালতলী উপজেলায় একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তালতলী শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। এ সময় ভ্যানটি থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। জাটকা পরিবহনের দায়ে পিকআপ ভ্যানের চালক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় ১৮টি এতিমখানা ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং নৌ পুলিশ ইনচার্জ সাগর ভদ্র উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জাটকা নিধন ও অবৈধ পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow