তালতলীতে বজ্রপাতে জেলের মৃত্যু

বরগুনার তালতলীতে বজ্রপাতে অলিউল্লাহ ফরাজী (১৭) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইজগেট সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে ওই ঘটনা ঘটে। নিহত জেলে অলিউল্লাহ উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইজগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে অলিউল্লাহ মাছ ধরার উদ্দেশ্যে নৌকাযোগে পায়রা (বুড়িশ্বর) নদীতে বড়শি ফেলতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুল ইসলাম জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে জেলে নিহতের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তালতলীতে বজ্রপাতে জেলের মৃত্যু

বরগুনার তালতলীতে বজ্রপাতে অলিউল্লাহ ফরাজী (১৭) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইজগেট সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে ওই ঘটনা ঘটে।

নিহত জেলে অলিউল্লাহ উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইজগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে অলিউল্লাহ মাছ ধরার উদ্দেশ্যে নৌকাযোগে পায়রা (বুড়িশ্বর) নদীতে বড়শি ফেলতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুল ইসলাম জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বজ্রপাতে জেলে নিহতের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow