তালা ভেঙে মসজিদের দানবাক্সের টাকা লুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে মসজিদের ৩টি তালা ভেঙে দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বুধবার (৬ মে) দুপুরে চুরির বিষয়টি নিশ্চিত করেন চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নে ফকিরের তাকিয়া শাহি জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক (২৫) মসজিদের পাশের মক্তব কক্ষে ঘুমিয়ে ছিলেন। সুযোগ বুঝে গভীর রাতে একদল চোর মসজিদে প্রবেশ করে। প্রথমে তারা ইমামের কক্ষটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এরপর মসজিদের দুটি তালা ভেঙার পর ভেতরে ঢুকে দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ভোরে ফজরের আজানের জন্য জেগে উঠে ইমাম নিজ কক্ষ বাইরে থেকে ছিটকিনি আটকানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বের হয়ে তিনি আজান দেন। এসময় চুরির বিষয়টি জানাজানি পায়। ইউপি সদস্য ও ফকিরের তাকিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ ন

তালা ভেঙে মসজিদের দানবাক্সের টাকা লুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে মসজিদের ৩টি তালা ভেঙে দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বুধবার (৬ মে) দুপুরে চুরির বিষয়টি নিশ্চিত করেন চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নে ফকিরের তাকিয়া শাহি জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক (২৫) মসজিদের পাশের মক্তব কক্ষে ঘুমিয়ে ছিলেন। সুযোগ বুঝে গভীর রাতে একদল চোর মসজিদে প্রবেশ করে। প্রথমে তারা ইমামের কক্ষটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এরপর মসজিদের দুটি তালা ভেঙার পর ভেতরে ঢুকে দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ভোরে ফজরের আজানের জন্য জেগে উঠে ইমাম নিজ কক্ষ বাইরে থেকে ছিটকিনি আটকানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বের হয়ে তিনি আজান দেন। এসময় চুরির বিষয়টি জানাজানি পায়।

ইউপি সদস্য ও ফকিরের তাকিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী বলেন, দানবাক্সে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা ছিল। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনাটি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow