তালাবদ্ধ ঘরে পড়ে ছিল গৃহবধূর অর্ধগলিত লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৯ টায় পূর্ব নিমাইকাশারী মামা ভাগিনা গলির মহিদুল ইসলামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।   নিহত বর্ষা (২০) আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামীর নাম মামুন ওরফে রুবেল। তিনি স্বামীর সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানায়, গত তিন দিন আগে বর্ষার মোবাইল চুরি হয়। তার পর থেকে ঘরের বাইরে তালা মারা থাকে। সন্ধ্যার দিকে তার ঘর থেকে গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসাটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় পাই। পরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করা হয়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নিহতের স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না।  সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল গৃহবধূর অর্ধগলিত লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৯ টায় পূর্ব নিমাইকাশারী মামা ভাগিনা গলির মহিদুল ইসলামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।  

নিহত বর্ষা (২০) আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামীর নাম মামুন ওরফে রুবেল। তিনি স্বামীর সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, গত তিন দিন আগে বর্ষার মোবাইল চুরি হয়। তার পর থেকে ঘরের বাইরে তালা মারা থাকে। সন্ধ্যার দিকে তার ঘর থেকে গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসাটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় পাই। পরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করা হয়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নিহতের স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow