তালাবদ্ধ ঘরে মিলল ছাত্রদল নেতার মরদেহ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হেয়াকো এলাকার একটি তালাবদ্ধ কক্ষে রাশেদুল আনোয়ারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একই কক্ষ থেকে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া অন্য যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মামা ও দাঁতমারা ইউপি সদস্য কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাশেদুল আনোয়ার তার ভাগ্নে এবং তিনি সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হেয়াকো এলাকার একটি তালাবদ্ধ কক্ষে রাশেদুল আনোয়ারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একই কক্ষ থেকে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া অন্য যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মামা ও দাঁতমারা ইউপি সদস্য কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাশেদুল আনোয়ার তার ভাগ্নে এবং তিনি সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
তিনি আরও বলেন, একই কক্ষ থেকে উদ্ধার হওয়া অপর যুবক বর্তমানে চিকিৎসাধীন। তার জ্ঞান ফিরলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হলে এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সহজ হবে।
What's Your Reaction?