তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কিশোরগঞ্জের তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৪৫) দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলে জুয়েল (২৬) নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদেরকে অত্যাচার করতেন। গতরাতে পিতা ও পুত্র একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪ টার দিকে জুয়েল দা দিয়ে পিতাকে কোপাতে থাকেন। পিতার ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা গিয়ে জুয়েলকে আটক করে এবং রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে জুয়েলকে থানায় নিয়ে যায়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কিশোরগঞ্জের তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী (৪৫) দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলে জুয়েল (২৬) নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদেরকে অত্যাচার করতেন। গতরাতে পিতা ও পুত্র একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪ টার দিকে জুয়েল দা দিয়ে পিতাকে কোপাতে থাকেন। পিতার ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা গিয়ে জুয়েলকে আটক করে এবং রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে জুয়েলকে থানায় নিয়ে যায়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow