তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা
গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখানো ডাচরা ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।
ম্যাচের মাত্র ৩ মিনিটেই তিউনিসিয়ার মিডফিল্ডার ইলিয়াস স্খিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৭ মিনিটে ব্রায়ান ব্রবি গোল করে ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তিউনিসিয়া। ৫৪ মিনিটে হাজেম মাস্তুরির লক্ষ্যভেদী শটে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা। তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস। ৬২ মিনিটে তিজানি রেইন্ডার্সের নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে দলের তৃতীয় গোল করেন ইয়ান পল হেকার এবং ৩-১ গোলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠেছে নেদারল্যান্ডস। একই গ্রুপের অন্য ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে এশিয়ার পরাশক্তি জাপান।
অন্যদিকে, তৃতীয় সেরা দলগুলোর তালিকায়

অন্যদিকে, তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শ্রেয়তর অবস্থান নিশ্চিত করে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে উঠেছে সুইডেন।