তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু
তিন জেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ঠাকুরগাঁও, পঞ্চগড়ে দুজন করে ও পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়।
কালবেলার প্রতিনিধিদের পাঠানো খবর- ঠাকুরগাঁও সদরে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)। মঙ্গলবার দুপুরে জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বাড়ির পাশে ক্ষেতে পাট কাটতে যান বাবা-ছেলে। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।
অন্যদিকে, পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, গতকাল সকালে সদর ইউনিয়নের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়ার মামুন ইসলাম (৩০) নিজ জমিতে পাট কাটছিলেন।
এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিনে উদন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বজ্রপাতে আকাব্বর খান (৬০) নামে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃষ্টির
তিন জেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ঠাকুরগাঁও, পঞ্চগড়ে দুজন করে ও পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়।
কালবেলার প্রতিনিধিদের পাঠানো খবর- ঠাকুরগাঁও সদরে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)। মঙ্গলবার দুপুরে জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বাড়ির পাশে ক্ষেতে পাট কাটতে যান বাবা-ছেলে। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।
অন্যদিকে, পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, গতকাল সকালে সদর ইউনিয়নের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়ার মামুন ইসলাম (৩০) নিজ জমিতে পাট কাটছিলেন।
এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিনে উদন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বজ্রপাতে আকাব্বর খান (৬০) নামে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় তিনি জমিতে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ছাড়া পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি এলাকায় সাগর থেকে কুয়াকাটা নৌ-পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।