তিন দেশে ৩ লাখ রোজাদারকে সহায়তা করছে হাফেজ্জী চ্যারিটেবল
পবিত্র রমজান উপলক্ষে গাজা, সুদান ও বাংলাদেশে বড় পরিসরে ইফতার ও মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। এর মধ্যে গাজার রেমাল, জাওয়াদা, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আরও দুটি এলাকায় অন্তত ৩০০ পরিবারে খাদ্যবাজার, নগদ অর্থ ও জরুরি সহায়তা দিয়েছে বলে সংস্থাটির সূত্রে জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, এ রমজানে গাজায় ১ লাখ রোজাদারের ইফতার, খাদ্যবাজার ও নগদ সহায়তা, সুদানে ৫০ হাজার যুদ্ধাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশে আরও দেড় লাখ রোজাদারের ইফতার ও অসহায় মানুষদের বিভিন্ন সহায়তা দেবে। দেশ ও বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাংলাদেশ ও ইউরোপ থেকে মিশর হয়ে গাজা ও সুদানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সমন্বয় অব্যাহত রেখেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কার্যক্রমের জন্য মিশরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত, মিশরীয় রেড ক্রিসেন্ট, ইজিপশিয়ান হিউম্যান রাইটস সংগঠন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারগণ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মানবাধিকার ও আইন বিশেষজ্ঞ এবং ইজিপ্ট ইয়ুথ সার্কেলের প্রতিনিধিরা সংস্থাটির উদ্যোগের প্রশ
পবিত্র রমজান উপলক্ষে গাজা, সুদান ও বাংলাদেশে বড় পরিসরে ইফতার ও মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। এর মধ্যে গাজার রেমাল, জাওয়াদা, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আরও দুটি এলাকায় অন্তত ৩০০ পরিবারে খাদ্যবাজার, নগদ অর্থ ও জরুরি সহায়তা দিয়েছে বলে সংস্থাটির সূত্রে জানা গেছে।
সংস্থাটি জানিয়েছে, এ রমজানে গাজায় ১ লাখ রোজাদারের ইফতার, খাদ্যবাজার ও নগদ সহায়তা, সুদানে ৫০ হাজার যুদ্ধাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশে আরও দেড় লাখ রোজাদারের ইফতার ও অসহায় মানুষদের বিভিন্ন সহায়তা দেবে।
দেশ ও বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাংলাদেশ ও ইউরোপ থেকে মিশর হয়ে গাজা ও সুদানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সমন্বয় অব্যাহত রেখেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কার্যক্রমের জন্য মিশরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত, মিশরীয় রেড ক্রিসেন্ট, ইজিপশিয়ান হিউম্যান রাইটস সংগঠন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারগণ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মানবাধিকার ও আইন বিশেষজ্ঞ এবং ইজিপ্ট ইয়ুথ সার্কেলের প্রতিনিধিরা সংস্থাটির উদ্যোগের প্রশংসা করেছেন।
সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, আমাদের প্রতিটি কাজের ছবি, ভিডিও ও সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়মিতভাবে প্রকাশ করছি। এতে দাতা ও সাধারণ মানুষের কাছে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি হচ্ছে। যাচাইযোগ্য আপডেট, সময়-তারিখসহ নথিভুক্ত কার্যক্রম এবং ধারাবাহিক রিপোর্টিংয়ে আমরা সবসময় স্বচ্ছতা বজায় রাখছি।
উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল গাজায় ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মানবিক সহায়তা নিয়ে কাজ করেছে সুদানেও। এ ছাড়াও দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য কাজ করছে সংস্থাটি। চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের সার্বিক পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণ করছে অসহায় মানুষদের মাঝে।
What's Your Reaction?