তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট রকিবুল ইসলামের আশুরোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে ১২ দলীয় জোটের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকালে রাজধানীর খিলগাঁওয়ে জোটের কার্যালয়ে তিন নেতার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, নজরুল ইসলাম খান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও পরীক্ষিত নেতা। জাতীয় রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। তার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম। মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি এবং অসুস্থ রাজনৈতিক নেতাদের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জোটের মুখপাত্র এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন একরাম, বা

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট রকিবুল ইসলামের আশুরোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে ১২ দলীয় জোটের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকালে রাজধানীর খিলগাঁওয়ে জোটের কার্যালয়ে তিন নেতার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, নজরুল ইসলাম খান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও পরীক্ষিত নেতা। জাতীয় রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। তার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম। মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি এবং অসুস্থ রাজনৈতিক নেতাদের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জোটের মুখপাত্র এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন একরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম. এ. বাশার, ইসলামীক পার্টির মহাসচিব আবুল কাসেম, প্রগতিশীল  ন্যাশনাল পার্টির (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম. এ. মান্নান, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow