তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদ, মোংলা-রামপালে আনন্দ মিছিল

বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) এমপি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মোংলা ও রামপালে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শেখ ফরিদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর রাতেই মোংলা ও রামপালে আনন্দ মিছিল করে বিএনপি। এসময় আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে এই সংসদীয় আসন। পরে তারা বিভিন্নস্থানে সবার মাঝে মিষ্টি বিতরণ করেন। মোংলা পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, নাসির তালুকদার, গোলাম নুর জনি, এমরান হোসেন ও বাবলু ভূইয়া বলেন, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমরা একটা মন্ত্রণালয় আশা করেছিলাম, কারণ শেখ ফরিদুল ইসলাম একজন পরিবেশবিদ, দীর্ঘদিন ধরে সুন্দরবনের পরিবেশ রক্ষায় কাজ করে আসছেন। তিনি আরও বলেন, আমরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চেয়েছিলাম। আর দেশনায়ক প্রধানমন্ত্রী আমাদের তিনটি মন্ত্রণালয় উপহার দিয়েছেন। আমরা মোংলা-রামপালবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আবু হোসাইন সুমন/এমএন/এমএস

তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদ, মোংলা-রামপালে আনন্দ মিছিল

বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) এমপি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মোংলা ও রামপালে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শেখ ফরিদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এরপর রাতেই মোংলা ও রামপালে আনন্দ মিছিল করে বিএনপি। এসময় আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে এই সংসদীয় আসন। পরে তারা বিভিন্নস্থানে সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।

মোংলা পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, নাসির তালুকদার, গোলাম নুর জনি, এমরান হোসেন ও বাবলু ভূইয়া বলেন, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমরা একটা মন্ত্রণালয় আশা করেছিলাম, কারণ শেখ ফরিদুল ইসলাম একজন পরিবেশবিদ, দীর্ঘদিন ধরে সুন্দরবনের পরিবেশ রক্ষায় কাজ করে আসছেন।

তিনি আরও বলেন, আমরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চেয়েছিলাম। আর দেশনায়ক প্রধানমন্ত্রী আমাদের তিনটি মন্ত্রণালয় উপহার দিয়েছেন। আমরা মোংলা-রামপালবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

আবু হোসাইন সুমন/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow