তিনদিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা পড়ুয়া জমজ ভাইয়ের

সিরাজগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ জমজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি। রোববার (২৯ মার্চ) বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফিরে আসেনি দুই শিশু।  নিখোঁজ শিশুরা হলো- শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার ছাত্র।  এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজদের বাবা মো. নজরুল ইসলাম।  নজরুল ইসলাম বলেন, রোববার ধীতপুর গ্রাম থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নৌকাযোগে এনায়েতপুরে যায়। এনায়েতপুর কেজির মোড় থেকে মুকুন্দগাতী বাজার হয়ে বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাচ্ছিল তারা। তারপর থেকেই নিখোঁজ। দুদিন ধরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি।  বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, শিশু দুটির বাড়ি শাহজাদপুর থানাধীন ধীতপুর গ্রামে। তবে পরিবার বলছে, বেলকুচি থানা বওড়া মাদ্রাসায় আসার পর নিখোঁজ হয়েছে। ঘটনাস্থল শাহজাদপুর নাকি বেলকুচি সেটা এখনো আমরা নিশ্চিত নই। বেলকুচি থানায় আমরা জিড

তিনদিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা পড়ুয়া জমজ ভাইয়ের

সিরাজগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ জমজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি। রোববার (২৯ মার্চ) বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফিরে আসেনি দুই শিশু। 

নিখোঁজ শিশুরা হলো- শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার ছাত্র। 

এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজদের বাবা মো. নজরুল ইসলাম। 

নজরুল ইসলাম বলেন, রোববার ধীতপুর গ্রাম থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নৌকাযোগে এনায়েতপুরে যায়। এনায়েতপুর কেজির মোড় থেকে মুকুন্দগাতী বাজার হয়ে বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাচ্ছিল তারা। তারপর থেকেই নিখোঁজ। দুদিন ধরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। 

বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, শিশু দুটির বাড়ি শাহজাদপুর থানাধীন ধীতপুর গ্রামে। তবে পরিবার বলছে, বেলকুচি থানা বওড়া মাদ্রাসায় আসার পর নিখোঁজ হয়েছে। ঘটনাস্থল শাহজাদপুর নাকি বেলকুচি সেটা এখনো আমরা নিশ্চিত নই। বেলকুচি থানায় আমরা জিডি গ্রহণ করেছি। শিশু দুটির সন্ধান করতে তদন্ত শুরু করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow