তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজীপুরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম চরমধুয়া গ্রামের হাজি মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার)। নিহতের ভাই মোস্তাকিমের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নদের সঙ্গে রফিকুলের বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে গাজীপুরা এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর চন্দ্র ঘোষ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর

তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজীপুরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম চরমধুয়া গ্রামের হাজি মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার)। নিহতের ভাই মোস্তাকিমের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নদের সঙ্গে রফিকুলের বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে গাজীপুরা এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর চন্দ্র ঘোষ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow