তুমি আমায় ভালোবাসোনি
১তুমি আমায় ভালোবাসোনি,ভালোবাসার নাম করে জুয়ার আসর বসিয়েছিলে। ২তুমি এসেছিলে, তুমি চলেও গেলেঅথচ দেখো আমি ছিলাম, আমি আছি। এমনো হতে পারে আমি থাকবোই। প্রেমিক বলে কথা।ভালোবাসা শিখেছি, স্বার্থপরতাই ভালো থাকা নয়।আমি ভালোবেসেছিলাম, তুমি ভালো ছিলে।ভালো থেকো, অসম্ভব রকম ভালোই থেকো।যাবতীয় দুঃখবোধ একান্তই আমার। ৩দুঃখের বোঝার ভারে নুয়ে পড়েছি আমি।একটু ভালোবাসবেন?কিছু দুঃখ আপনাকে দিয়ে ঘাড় উঁচিয়ে দাঁড়াতাম। আরও পড়ুন এমদাদ হোসেনের গুচ্ছ কবিতা ৪বহুদিন পর হঠাৎ একদিন,কলমি ফুল দিয়ে তোমাকে বলে ফেলব—ভালোবাসি। ৫বৃষ্টি এলে তুমি নিশ্চয়ই শহর ভিজতে দেখো;অথচ আমি, নীল শাড়ি পরা তোমাকে দেখি। ৬হৃদয় ভাঙার নিখুঁত কারুকাজে প্রেমিক-প্রেমিকারা শেষ পর্যন্ত একেকজন শিল্পী হয়ে ওঠে। ৭তোমাকে না পেলে প্রিয়া,জীবন আমার ব্যর্থতায় ক্ষয়ে যাবে। এসইউ
১
তুমি আমায় ভালোবাসোনি,
ভালোবাসার নাম করে জুয়ার আসর বসিয়েছিলে।
২
তুমি এসেছিলে, তুমি চলেও গেলে
অথচ দেখো আমি ছিলাম, আমি আছি। এমনো হতে পারে আমি থাকবোই। প্রেমিক বলে কথা।
ভালোবাসা শিখেছি, স্বার্থপরতাই ভালো থাকা নয়।
আমি ভালোবেসেছিলাম, তুমি ভালো ছিলে।
ভালো থেকো, অসম্ভব রকম ভালোই থেকো।
যাবতীয় দুঃখবোধ একান্তই আমার।
৩
দুঃখের বোঝার ভারে নুয়ে পড়েছি আমি।
একটু ভালোবাসবেন?
কিছু দুঃখ আপনাকে দিয়ে ঘাড় উঁচিয়ে দাঁড়াতাম।
এমদাদ হোসেনের গুচ্ছ কবিতা
৪
বহুদিন পর হঠাৎ একদিন,
কলমি ফুল দিয়ে তোমাকে বলে ফেলব—ভালোবাসি।
৫
বৃষ্টি এলে তুমি নিশ্চয়ই শহর ভিজতে দেখো;
অথচ আমি, নীল শাড়ি পরা তোমাকে দেখি।
৬
হৃদয় ভাঙার নিখুঁত কারুকাজে
প্রেমিক-প্রেমিকারা শেষ পর্যন্ত একেকজন শিল্পী হয়ে ওঠে।
৭
তোমাকে না পেলে প্রিয়া,
জীবন আমার ব্যর্থতায় ক্ষয়ে যাবে।
এসইউ
What's Your Reaction?