তুমি দেখলে না এবং অন্যান্য কবিতা

এমদাদ হোসেন তুমি দেখলে না চোখ থাকলেই কি সবাই দেখে?সবাই দেখে না, চোখ থাকতেও অন্ধ হয় মানুষ।যদি তা-ই না হতো, এত ভালোবাসার পরেও তুমি কেন দেখলে না? শপথে যদি কাচপোকা ডাকে,কোলাহল ভেঙে যায়।মিনারে নামে যদি শোক,অচেনা রাজপথ থেকেডেকে ওঠে যদি অসুখী হৃদয়।যদি বলে কেউ, কোথায় যাবে আর আমাকে রেখে!এমন করে নেই তো কেউ দাঁড়িয়ে পথের শেষে, শপথে। আক্ষেপ কেউ কখনোই জিজ্ঞেস করেনি আমার মন ভালো কি না, অথবা খেয়েছি কি না ঠিকঠাক।কখনো হাত রাখেনি কপালে—মায়ের মতো করে না হোক,কম যত্নে হলেও হতো।কখনো দুগালে হাত রেখে, চোখে চোখ রেখে বলেনি,‘এত চিন্তা কিসের? আমি আছি তো।’কেউ বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেনি... আরও পড়ুন নীড় পেতেছে শালিক এখন শেষান্তে মিলন আমার চোখে ঘুম নামেনি বহুকাল।তোমাকে দেখিনি অথবা তুমি আমাকে দেখোনি বহুকাল।আমার যে তোমাকে খুব দেখতে ইচ্ছে করে!কীভাবে বেঁচে আছো, জানতে ইচ্ছে করে।কতটুকু বাস্তুহারা মানুষের মতো জীবনযাপন করছো?আদতেও কি জীবন আছে, নাকি শুধু যাপন করে যাচ্ছ?অথচ সময়ের টানাপোড়েনে দুজন ছিটকে পড়েছি দুদিকে।শুনেছি খোদা দয়াময়, রহমানুর রহিম।হে পরওয়ারদিগার, এই দুই জাহানের বাদশা—আমাদের এক করো, দুঃখের শ

তুমি দেখলে না এবং অন্যান্য কবিতা

এমদাদ হোসেন

তুমি দেখলে না

চোখ থাকলেই কি সবাই দেখে?
সবাই দেখে না, চোখ থাকতেও অন্ধ হয় মানুষ।
যদি তা-ই না হতো, এত ভালোবাসার পরেও তুমি কেন দেখলে না?

শপথে

যদি কাচপোকা ডাকে,
কোলাহল ভেঙে যায়।
মিনারে নামে যদি শোক,
অচেনা রাজপথ থেকে
ডেকে ওঠে যদি অসুখী হৃদয়।
যদি বলে কেউ, কোথায় যাবে আর আমাকে রেখে!
এমন করে নেই তো কেউ দাঁড়িয়ে পথের শেষে, শপথে।

আক্ষেপ

কেউ কখনোই জিজ্ঞেস করেনি আমার মন ভালো কি না, অথবা খেয়েছি কি না ঠিকঠাক।
কখনো হাত রাখেনি কপালে—মায়ের মতো করে না হোক,
কম যত্নে হলেও হতো।
কখনো দুগালে হাত রেখে, চোখে চোখ রেখে বলেনি,
‘এত চিন্তা কিসের? আমি আছি তো।’
কেউ বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেনি...

শেষান্তে মিলন

আমার চোখে ঘুম নামেনি বহুকাল।
তোমাকে দেখিনি অথবা তুমি আমাকে দেখোনি বহুকাল।
আমার যে তোমাকে খুব দেখতে ইচ্ছে করে!
কীভাবে বেঁচে আছো, জানতে ইচ্ছে করে।
কতটুকু বাস্তুহারা মানুষের মতো জীবনযাপন করছো?
আদতেও কি জীবন আছে, নাকি শুধু যাপন করে যাচ্ছ?
অথচ সময়ের টানাপোড়েনে দুজন ছিটকে পড়েছি দুদিকে।
শুনেছি খোদা দয়াময়, রহমানুর রহিম।
হে পরওয়ারদিগার, এই দুই জাহানের বাদশা—
আমাদের এক করো, দুঃখের শেষান্তে সুখ দাও।
যেমন করে রাত্রির পরে দিন দিয়েছ,
অথবা জীবনের বদলে দিয়েছ মৃত্যু—
আমাদের দূরত্বের বিনিময়ে মিলন দাও।

ইচ্ছে

ধরো বহুদিন কবিতা পড়োনি।
কোনো সন্ধ্যায় আমার কবিতা তোমার সামনে পড়ে গেল,
তুমি কি হাত বাড়িয়ে তুলে নিয়ে পড়বে কি না—তা জানতে ইচ্ছে হয়।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow