তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক
পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের সিহান বন্দর এবং সিরিয়ার বানিয়াস পর্যন্ত নতুন তেল পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে ইরাক। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর এ তথ্য জানিয়েছেন।
গত শনিবার ওয়াশিংটন থেকে ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে খুদাইর বলেন, ইরাকের তেল রপ্তানি রুটে বৈচিত্র্য আনা এবং শুধু হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল না থাকার জন্য সরকার একটি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করেছে।
তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন কোম্পানি শেভরন ও টিই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসিকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।
খুদাইর বলেন, বর্তমানে বসরা থেকে কিরকুক এবং সেখান থেকে তুরস্কের সিহান বন্দর পর্যন্ত একটি কৌশলগত পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে পাইপলাইনটির একটি শাখা সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী বানিয়াস পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও সমীক্ষা চলছে।
সিরিয়ার অন্যতম প্রধান তেল পরিশোধনাগার ও তেল রপ্তানি টার্মিনাল বানিয়াসে অবস্থিত। অতীতে কিরকুক
পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের সিহান বন্দর এবং সিরিয়ার বানিয়াস পর্যন্ত নতুন তেল পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে ইরাক। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর এ তথ্য জানিয়েছেন।
গত শনিবার ওয়াশিংটন থেকে ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে খুদাইর বলেন, ইরাকের তেল রপ্তানি রুটে বৈচিত্র্য আনা এবং শুধু হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল না থাকার জন্য সরকার একটি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করেছে।
তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন কোম্পানি শেভরন ও টিই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসিকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।
খুদাইর বলেন, বর্তমানে বসরা থেকে কিরকুক এবং সেখান থেকে তুরস্কের সিহান বন্দর পর্যন্ত একটি কৌশলগত পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে পাইপলাইনটির একটি শাখা সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী বানিয়াস পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও সমীক্ষা চলছে।
সিরিয়ার অন্যতম প্রধান তেল পরিশোধনাগার ও তেল রপ্তানি টার্মিনাল বানিয়াসে অবস্থিত। অতীতে কিরকুক থেকে এই রুটে অপরিশোধিত তেল পরিবহন করা হলেও দীর্ঘদিনের যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনটি বর্তমানে অকার্যকর।
ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরাক বহু বছর ধরে হরমুজ প্রণালির মাধ্যমে অপরিশোধিত তেল রপ্তানি করে আসছে। তবে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে বারবার নৌচলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বিকল্প রপ্তানি পথ গড়ে তোলার উদ্যোগ জোরদার করেছে বাগদাদ।