তুরস্কের জালে এক গোল দিয়ে বিরতিতে অস্ট্রেলিয়া

বল দখল ও আক্রমণে এগিয়ে থাকার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে আছে তুরস্ক। রোববার (১৪ জুন) ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেয় অস্ট্রেলিয়া। গোল করেছেন নেস্তরি ইরানকুন্ডা। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ইরানকুন্ডা। ওকন-এংস্টলার লং বল বক্সের বাইরে পেয়ে যান ইরানকুন্ডা। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে দ্রুত ভেতরে ঢুকে ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে পাঠান। এরপরও একাধিক চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। তবে আর গোলের দেখা পায়নি প্রথমার্ধে। একইভাবে চেষ্টা চালিয়েছে তুরস্কও। তবে তারাও পায়নি সমতাসূচক গোলের দেখা। ৬০ শতাংশ বল তুরস্কের দখলেই ছিল প্রথমার্ধে। ৯টি শট নিয়ে লক্ষ্যে মাত্র একটি রাখতে পেরেছে দলটি। অন্যদিকে, ৪টি শট নিয়ে অর্ধেকই লক্ষ্যে রাখে অজিরা। আইএন

তুরস্কের জালে এক গোল দিয়ে বিরতিতে অস্ট্রেলিয়া

বল দখল ও আক্রমণে এগিয়ে থাকার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে আছে তুরস্ক।

রোববার (১৪ জুন) ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেয় অস্ট্রেলিয়া। গোল করেছেন নেস্তরি ইরানকুন্ডা।

মাত্র ২০ বছর বয়সী এই তরুণ অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ইরানকুন্ডা। ওকন-এংস্টলার লং বল বক্সের বাইরে পেয়ে যান ইরানকুন্ডা। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে দ্রুত ভেতরে ঢুকে ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে পাঠান।

এরপরও একাধিক চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। তবে আর গোলের দেখা পায়নি প্রথমার্ধে। একইভাবে চেষ্টা চালিয়েছে তুরস্কও। তবে তারাও পায়নি সমতাসূচক গোলের দেখা।

৬০ শতাংশ বল তুরস্কের দখলেই ছিল প্রথমার্ধে। ৯টি শট নিয়ে লক্ষ্যে মাত্র একটি রাখতে পেরেছে দলটি। অন্যদিকে, ৪টি শট নিয়ে অর্ধেকই লক্ষ্যে রাখে অজিরা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow