তুরস্কের পর এবার সমকামীদের প্রমোদতরি তাড়িয়ে দিলো মিশর

তুরস্কের জলসীমায় অবরুদ্ধ হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় এবার মিশরেও প্রবেশ করতে দেওয়া হলো না সমকামী ও রূপান্তরকামী (এলজিবিটিকিউ+) সম্প্রদায়ের একটি আন্তর্জাতিক প্রমোদতরিকে। ‘ভার্জিন ভয়েজেস’-এর চার্টার্ড করা ‘স্কারলেট লেডি’ নামক ওই বিলাসবহুল জাহাজের দুই হাজার যাত্রী, যার মধ্যে রয়েছেন বিখ্যাত ব্রডওয়ে পারফর্মার পাত্তি লুপোন। জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঘুম থেকে উঠে যাত্রীরা তাদের কেবিনের দরজার নিচে একটি চিঠি পান। সেই চিঠিতে তাদের জানানো হয় যে, জাহাজটি জরুরি ভিত্তিতে নোঙর করার জন্য বিকল্প বন্দরের সন্ধান করছে। আরও পড়ুন সমকামীদের মার্কিন প্রমোদতরি ভিড়তে দিলো না তুরস্ক জাহাজটি চার্টার্ডকারী ট্যুর গ্রুপ ‘অ্যাটলান্টিস ইভেন্টস’-এর প্রধান নির্বাহী রিচ ক্যাম্পবেল যাত্রীদের উদ্দেশ্যে লেখেন, আজ খুব ভোরে আমাদের জানানো হয়েছে যে, স্কারলেট লেডি-কে মিশরের জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, ফলে আমরা আলেকজান্দ্রিয়ায় নোঙর করতে পারছি না। তিনি আরও উল্লেখ করেন, আমি জানি এই সফরটি আপনাদের অনেকের কাছে কতটা অর্থবহ ছিল। আমরা গত বছরও কোনো সমস্যা ছাড়াই একই রকম একটি রুট সফলভাবে পাড়ি দিয়েছিলাম। তাই

তুরস্কের পর এবার সমকামীদের প্রমোদতরি তাড়িয়ে দিলো মিশর

তুরস্কের জলসীমায় অবরুদ্ধ হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় এবার মিশরেও প্রবেশ করতে দেওয়া হলো না সমকামী ও রূপান্তরকামী (এলজিবিটিকিউ+) সম্প্রদায়ের একটি আন্তর্জাতিক প্রমোদতরিকে। ‘ভার্জিন ভয়েজেস’-এর চার্টার্ড করা ‘স্কারলেট লেডি’ নামক ওই বিলাসবহুল জাহাজের দুই হাজার যাত্রী, যার মধ্যে রয়েছেন বিখ্যাত ব্রডওয়ে পারফর্মার পাত্তি লুপোন।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঘুম থেকে উঠে যাত্রীরা তাদের কেবিনের দরজার নিচে একটি চিঠি পান। সেই চিঠিতে তাদের জানানো হয় যে, জাহাজটি জরুরি ভিত্তিতে নোঙর করার জন্য বিকল্প বন্দরের সন্ধান করছে।

জাহাজটি চার্টার্ডকারী ট্যুর গ্রুপ ‘অ্যাটলান্টিস ইভেন্টস’-এর প্রধান নির্বাহী রিচ ক্যাম্পবেল যাত্রীদের উদ্দেশ্যে লেখেন, আজ খুব ভোরে আমাদের জানানো হয়েছে যে, স্কারলেট লেডি-কে মিশরের জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, ফলে আমরা আলেকজান্দ্রিয়ায় নোঙর করতে পারছি না।

তিনি আরও উল্লেখ করেন, আমি জানি এই সফরটি আপনাদের অনেকের কাছে কতটা অর্থবহ ছিল। আমরা গত বছরও কোনো সমস্যা ছাড়াই একই রকম একটি রুট সফলভাবে পাড়ি দিয়েছিলাম। তাই এই দুর্ভাগ্যজনক সিদ্ধান্তে আমরা সত্যিই বিস্মিত।

চিঠির শেষাংশে রিচ ক্যাম্পবেল বলেন, অনুগ্রহ করে জানবেন যে, আলেকজান্দ্রিয়ায় এই যাত্রাবিরতি সম্ভব করার জন্য অ্যাটলান্টিস ও ভার্জিন ভয়েজেস উভয় দলই অক্লান্ত পরিশ্রম করেছে। এই খবরটি আমাদের সবার কাছেই একটি বড় বিস্ময় হিসেবে এসেছে ও আমরাও আপনাদের মতোই সমান হতাশ।

তুরস্কে প্রবেশ করতে না দেওয়ার পর তড়িঘড়ি করে মিশরের এই সফরটির পরিকল্পনা করেছিলেন আয়োজকরা। এর আগে, অ্যাথেন্স থেকে ভেনিসগামী ১০ দিনের এই ক্রুজটির তুরস্কে প্রবেশে বাধা দেয় দেশটির কর্তৃপক্ষ।

অনলাইনে একটি বিবৃতি প্রকাশ করে তুর্কি কর্তৃপক্ষ জানায়, এই প্রমোদতরিটি এমনসব মানুষ রয়েছে, যাদের আচরণ আমাদের সমাজের গঠন ও নৈতিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আরও যোগ করে, জাহাজটির আগমন জনসাধারণের মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে ও এই ধরণের কোনো ইভেন্টের জন্য সংশ্লিষ্ট গ্রুপের আমাদের প্রদেশে সফরের কোনো সম্ভাবনাই নেই।

ওই জাহাজে থাকা র‌্যান্ডি স্লোভাসেক তার ব্লগে লিখেছেন: অ্যাটলান্টিসের ৩৬ বছরের ইতিহাসে এর আগে কখনো কোনো জাহাজকে বন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়নি। আর এখন মাত্র এক সপ্তাহে দুটি দেশে এই একই ঘটনা ঘটল। তবে নিশ্চিত থাকুন, আমি ও আমার সহযাত্রীরা ঠিকই থাকবো। তারা যদি আমাদের পর্যটন না চায়, তবে আমরা অন্য কোথাও আমাদের উজ্জ্বলতা ছড়াবো ও অর্থ ব্যয় করবো।

আরেকটি এলজিবিটিকিউ+ ট্যুর কোম্পানি ‘হার্মিস হলিডেস’-এর মালিক কাইল ওলসেন তার উদ্বেগ প্রকাশ করে বলেন, তুরস্ক যদি এই সপ্তাহে জাহাজটিকে প্রত্যাখ্যান না করতো, তবে মিশর হয়তো এই নিষেধাজ্ঞা জারি করতো না। এমন পদক্ষেপের পর ওলসেন তার গ্রাহকদের এই দুটি দেশে ভ্রমণের পরামর্শ দেবেন না বলেও জানান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow