তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: মিলন
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের জন্য স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করতে সচেতনতা বৃদ্ধি, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি।
রোববার (১৭ মে) সকালে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল হক মিলন বলেন, একদিনের মেডিকেল ক্যাম্প বা প্রাথমিক চিকিৎসা দিয়ে দীর্ঘমেয়াদি রোগ পুরোপুরি নিরাময় সম্ভব নয়। এজন্য রোগীদের নিয়মিত ফলোআপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগীরা যেন সহজে পরবর্তী চিকিৎসা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এতে তৃণমূলের মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবার সুফল পাবে।
বর্তমান সরকারকে জনবান্ধব ও জবাবদিহিমূলক উল্লেখ করে সংসদ সদস্য বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে তি
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের জন্য স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করতে সচেতনতা বৃদ্ধি, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি।
রোববার (১৭ মে) সকালে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল হক মিলন বলেন, একদিনের মেডিকেল ক্যাম্প বা প্রাথমিক চিকিৎসা দিয়ে দীর্ঘমেয়াদি রোগ পুরোপুরি নিরাময় সম্ভব নয়। এজন্য রোগীদের নিয়মিত ফলোআপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগীরা যেন সহজে পরবর্তী চিকিৎসা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এতে তৃণমূলের মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবার সুফল পাবে।
বর্তমান সরকারকে জনবান্ধব ও জবাবদিহিমূলক উল্লেখ করে সংসদ সদস্য বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করা হবে।
মেগা প্রকল্পের নামে অনিয়ম ও অপচয় রোধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। শফিকুল হক মিলন বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ যেন উন্নয়ন ও সেবামূলক কাজে সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং সবক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখছে।
দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. সেলিম রেজা, ডা. তাসনিয়া রেজা ও ডা. এসএস সাকিলা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
সকাল থেকেই বিভিন্ন বয়সী রোগীদের উপস্থিতিতে ক্যাম্প এলাকায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল্লাহিল কাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মোকলেসুর রহমান রেন্টু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোটসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।