তৃতীয় দিনের শুরুতেই শান্তর বিদায়

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাট হাতে ভালো খেলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। সোমবার (১৮ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি। শান্তকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করলেন খুররম। বাংলাদেশের বোর্ডে এখন রান ৪ উইকেটে ১১৫ আর লিড ১৬১। তৃতীয় দিন ৩ উইকেটে ১১০ রান ও ১৫৬ রানের লিড নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। উইকেটে ৩ রান করে অপরাজিত থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাস। আইএন

তৃতীয় দিনের শুরুতেই শান্তর বিদায়

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাট হাতে ভালো খেলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি।

সোমবার (১৮ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি। শান্তকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করলেন খুররম।

বাংলাদেশের বোর্ডে এখন রান ৪ উইকেটে ১১৫ আর লিড ১৬১। তৃতীয় দিন ৩ উইকেটে ১১০ রান ও ১৫৬ রানের লিড নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ।

উইকেটে ৩ রান করে অপরাজিত থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাস।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow