তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা তৃতীয় দফায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।   রোববার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে অথবা সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে। ফি জমাদানের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া কলেজ কর্তৃপক্ষের জন্য আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চিত করার সর্বশেষ সময় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, আবেদনকারীদের জমাকৃত ফির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি আবেদনকারী থেকে ৭০০ টাকা নির্ধারিত

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
টানা তৃতীয় দফায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।   রোববার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে অথবা সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে। ফি জমাদানের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া কলেজ কর্তৃপক্ষের জন্য আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চিত করার সর্বশেষ সময় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, আবেদনকারীদের জমাকৃত ফির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি আবেদনকারী থেকে ৭০০ টাকা নির্ধারিত খাতে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। এ অর্থ জমাদানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত শর্ত ও নির্দেশনা জানতে আবেদনকারীদের ওয়েবসাইটের Honours Admission Guideline লিংকে প্রবেশ করতে হবে। পাশাপাশি পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, প্রথম ধাপে গত বছরের ২৩ নভেম্বর বিকেল ৪টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলে। পরে দ্বিতীয় ধাপে এই সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের তৃতীয় ধাপে আবেদনের সময় বাড়িয়ে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow