তৃষ্ণার্ত চালকদের স্যালাইন-পানি দিল ছাত্রদল
জ্বালানি তেলের সংকটে সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের তৃষ্ণা ও ক্লান্তি বেড়ে গেলে তাদের মাঝে স্যালাইন পানি বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার প্লাটিনা ইউরেকা ফিলিং স্টেশনে এ দৃশ্য দেখা যায়। সকাল থেকেই শত শত মোটরসাইকেল নিয়ে তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকেন চালকেরা।
দুপুরের দিকে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট বাবুর নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক লাইনে অপেক্ষমাণ চালকদের মাঝে স্যালাইন পানি বিতরণ করেন। প্রখর রোদে এ উদ্যোগে কিছুটা স্বস্তি পান তারা।
লাইনে থাকা কয়েকজন চালক জানান, সকাল ৮টা থেকে অপেক্ষা করেও দুপুর পর্যন্ত তারা তেল পাননি। কেউ কেউ অভিযোগ করেন, নিয়ম ভেঙে লাইনের বাইরে থেকেও অনেককে তেল দেওয়া হচ্ছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সীমিত মজুদের কারণে প্রতি মোটরসাইকেলে ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে এবং মজুত থাকা সাপেক্ষে বিতরণ চলবে।
এদিকে জেলা প্রশাসন জানায়, তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার
জ্বালানি তেলের সংকটে সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের তৃষ্ণা ও ক্লান্তি বেড়ে গেলে তাদের মাঝে স্যালাইন পানি বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার প্লাটিনা ইউরেকা ফিলিং স্টেশনে এ দৃশ্য দেখা যায়। সকাল থেকেই শত শত মোটরসাইকেল নিয়ে তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকেন চালকেরা।
দুপুরের দিকে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট বাবুর নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক লাইনে অপেক্ষমাণ চালকদের মাঝে স্যালাইন পানি বিতরণ করেন। প্রখর রোদে এ উদ্যোগে কিছুটা স্বস্তি পান তারা।
লাইনে থাকা কয়েকজন চালক জানান, সকাল ৮টা থেকে অপেক্ষা করেও দুপুর পর্যন্ত তারা তেল পাননি। কেউ কেউ অভিযোগ করেন, নিয়ম ভেঙে লাইনের বাইরে থেকেও অনেককে তেল দেওয়া হচ্ছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সীমিত মজুদের কারণে প্রতি মোটরসাইকেলে ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে এবং মজুত থাকা সাপেক্ষে বিতরণ চলবে।
এদিকে জেলা প্রশাসন জানায়, তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
জ্বালানি সংকটের কারণে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকায়, যেসব পাম্পে তেল মিলছে সেখানেই তৈরি হচ্ছে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি।