তেজগাঁও এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৭৪
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় নানা অপরাধে জড়িত অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করা হয়। সোমবার (৪ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তেজগাঁও বিভাগের বরাত দিয়ে তিনি বলেন, রোববার (৩ মে) অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তেজগাঁও থানা ১৫, শেরেবাংলা নগর থানা ১০, হাতিরঝিল থানা নয়, আদাবর থানা ৯, মোহাম্মদপুর থানা ২১ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১০ জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। কেআর/একিউএফ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় নানা অপরাধে জড়িত অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করা হয়।
সোমবার (৪ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে তিনি বলেন, রোববার (৩ মে) অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তেজগাঁও থানা ১৫, শেরেবাংলা নগর থানা ১০, হাতিরঝিল থানা নয়, আদাবর থানা ৯, মোহাম্মদপুর থানা ২১ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১০ জনকে গ্রেফতার করে।
অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
কেআর/একিউএফ
What's Your Reaction?