তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সালমা ইন্ডাস্ট্রিতে নিখোঁজের পাঁচ দিন পর বিজয় নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে তিন থেকে চার দিন আগে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোহাম্মদ মিজান (বিজয়)। তার বাবার নাম আমজাদ হোসেন। বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তিনি মহাখালীর ওয়ার্ড-২০ এলাকার ৭তলা মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করতেন। নিহত মিজান সালমা ইন্ডাস্ট্রির একটি অফিসে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে অবহিত করা হয়। পরে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে নিহতের খালাতো বোন ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে রাত ১১টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে প্রবেশ করে। পুলিশ জানায়, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের কারণে মাথা থেঁতলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলমগীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মরদেহ হাসপাতালে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িতদ

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সালমা ইন্ডাস্ট্রিতে নিখোঁজের পাঁচ দিন পর বিজয় নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে তিন থেকে চার দিন আগে হত্যা করা হয়েছে।

নিহতের নাম মোহাম্মদ মিজান (বিজয়)। তার বাবার নাম আমজাদ হোসেন। বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তিনি মহাখালীর ওয়ার্ড-২০ এলাকার ৭তলা মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করতেন। নিহত মিজান সালমা ইন্ডাস্ট্রির একটি অফিসে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে অবহিত করা হয়। পরে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে নিহতের খালাতো বোন ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে রাত ১১টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে প্রবেশ করে।

পুলিশ জানায়, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের কারণে মাথা থেঁতলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলমগীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মরদেহ হাসপাতালে পৌঁছায়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow