তেল আবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ শুক্রবার (৬ মার্চ) জানায়, ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি তেল আবিবের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, শহরের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: এএফপি এমএসএম

তেল আবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ শুক্রবার (৬ মার্চ) জানায়, ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি তেল আবিবের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, শহরের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালানো হয়েছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow