তেল কোম্পানির কর্মচারীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির কর্মচারী মঞ্জিল মোর্শেদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সীমা ডাইং সংলগ্ন এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভোর রাতে ৭/৮ জনের একদল ডাকাত বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের সব সদস্যের হাত-পা বেঁধে চোখ-মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। পরে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় থেকে ২ লাখ টাকা লুট করেছে ডাকাতরা। তারা চলে যাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন বাড়ির লোকজন। ডাকাতির ঘটনার খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow