তেল-গ্যাস-বিদ্যুতের দামবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে

তেল, গ্যাস ও বিদ্যুতের দামবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি জানান তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। নজরুল ইসলাম বলেন, সংসদ বা সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়াই বাজেট ঘোষণার আগে দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। তিনি দাবি করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কৃষি উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং শিল্প উৎপাদন ব্যয় বাড়বে। এর প্রভাব পড়বে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের বাজারে। নজরুল ইসলাম আরও বলেন, বিদ্যুৎখাতে দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ত

তেল-গ্যাস-বিদ্যুতের দামবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে

তেল, গ্যাস ও বিদ্যুতের দামবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি জানান তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নজরুল ইসলাম বলেন, সংসদ বা সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়াই বাজেট ঘোষণার আগে দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। তিনি দাবি করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কৃষি উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং শিল্প উৎপাদন ব্যয় বাড়বে। এর প্রভাব পড়বে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের বাজারে।

jagonews24

নজরুল ইসলাম আরও বলেন, বিদ্যুৎখাতে দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি সরকারের প্রতি মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান।

এসময় নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী, আমির হোসাইন, ড. আ ম ম মসরুর হোসাইন, সদরঘাট থানা আমির এম এ গফুর, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমেদ, জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম ও চিকিৎসক নেতা ডা. আবু নাছেরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখান প্রেস ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow