তেল মজুতের তথ্য গোপন করায় পেট্রোল পাম্পকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পেট্রোল পাম্পের ট্যাংকে তেল মজুতের তথ্য গোপন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী পেট্রোল পাম্প নামের এই প্রতিষ্ঠানকে জরিমানা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম। ইউএনও বলেন, শুক্রবার ওই পেট্রোল পাম্পের দেওয়া তথ্য অনুসারে ১ হাজার ১০০ লিটার ডিজেল ট্যাংকে মজুত ছিল। কিন্তু শনিবার বিকেলে পাম্পে গিয়ে দেখা যায় ওই ট্যাংকে ১ হাজার ৭০০ লিটার ডিজেল মজুত রয়েছে। এছাড়া শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত তেল বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। তারপরও ১ হাজার ৭০০ লিটার ডিজেল মজুত পাওয়া গেছে। এছাড়াও মহাসড়কসহ বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভাটিয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩টি মামলায় ছয় হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এম মাঈন উদ্দিন/এমএন/জেআইএম

তেল মজুতের তথ্য গোপন করায় পেট্রোল পাম্পকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পেট্রোল পাম্পের ট্যাংকে তেল মজুতের তথ্য গোপন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী পেট্রোল পাম্প নামের এই প্রতিষ্ঠানকে জরিমানা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম।

তেল মজুতের তথ্য গোপন করায় পেট্রোল পাম্পকে জরিমানা

ইউএনও বলেন, শুক্রবার ওই পেট্রোল পাম্পের দেওয়া তথ্য অনুসারে ১ হাজার ১০০ লিটার ডিজেল ট্যাংকে মজুত ছিল। কিন্তু শনিবার বিকেলে পাম্পে গিয়ে দেখা যায় ওই ট্যাংকে ১ হাজার ৭০০ লিটার ডিজেল মজুত রয়েছে। এছাড়া শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত তেল বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। তারপরও ১ হাজার ৭০০ লিটার ডিজেল মজুত পাওয়া গেছে।

তেল মজুতের তথ্য গোপন করায় পেট্রোল পাম্পকে জরিমানা

এছাড়াও মহাসড়কসহ বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভাটিয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩টি মামলায় ছয় হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এম মাঈন উদ্দিন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow