তেল রিজার্ভ রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে ফিলিং স্টেশনে রিজার্ভ তেল রেখে গ্রাহকের কাছে বিক্রি না করার অভিযোগে ইসলাম খান নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি অভিযান চালিয়ে এ জরিমানা করেন। সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। অভিযোগ পেয়ে অভিযান চালানো হয় এবং অভিযোগের সত্যতা মেলে। পরে মিরকামারি নাঈম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ইসলাম খানকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সর্তক করা হয়েছে। শেখ মহসীন/এসআর/এমএস

তেল রিজার্ভ রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে ফিলিং স্টেশনে রিজার্ভ তেল রেখে গ্রাহকের কাছে বিক্রি না করার অভিযোগে ইসলাম খান নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। অভিযোগ পেয়ে অভিযান চালানো হয় এবং অভিযোগের সত্যতা মেলে। পরে মিরকামারি নাঈম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ইসলাম খানকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সর্তক করা হয়েছে।

শেখ মহসীন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow