তেলের দাম বাড়লে ঈদে গাড়ি চালানো সম্ভব হবে না: হানিফ বাসের মালিক

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে ঈদযাত্রায় গাড়ি চালানো সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবহন কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হানিফ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর বৃহত্তর বাস টার্মিনাল গাবতলীতে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মতবিনিময় সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আব্দুর রহিম বক্স দুদু ও মো. হানিফ। হানিফ বাসের মালিক বলেন, ‘যদি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় তাহলে আমাদের গাড়ি চালানো সম্ভব হবে না। যে অগ্রিম টিকিট করা আছে তাও চালানো সম্ভব হবে না। তখন আরও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কিছু কুচক্রী মহল আছে, কীভাবে ঝামেলা তৈরি করবে, কীভাবে ভাঙচুর করবে সেই আশায় থাকে।’ এই বিষয়টি সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে দেখার অনুরোধ করেন তিনি। গাবতলী বাস টার্মিনালে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় না দাবি করে মো. হানিফ বলেন, ‘যে

তেলের দাম বাড়লে ঈদে গাড়ি চালানো সম্ভব হবে না: হানিফ বাসের মালিক

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে ঈদযাত্রায় গাড়ি চালানো সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবহন কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হানিফ।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বৃহত্তর বাস টার্মিনাল গাবতলীতে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মতবিনিময় সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আব্দুর রহিম বক্স দুদু ও মো. হানিফ।

হানিফ বাসের মালিক বলেন, ‘যদি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় তাহলে আমাদের গাড়ি চালানো সম্ভব হবে না। যে অগ্রিম টিকিট করা আছে তাও চালানো সম্ভব হবে না। তখন আরও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কিছু কুচক্রী মহল আছে, কীভাবে ঝামেলা তৈরি করবে, কীভাবে ভাঙচুর করবে সেই আশায় থাকে।’ এই বিষয়টি সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে দেখার অনুরোধ করেন তিনি।

গাবতলী বাস টার্মিনালে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় না দাবি করে মো. হানিফ বলেন, ‘যে ভাড়া আছে সেই ভাড়াই নেওয়া হয়। নির্ধারিত ভাড়া থেকে আমরা সব সময় টিকিটের দাম কম রাখি। যখন ঈদের সময় নির্ধারিত ভাড়া নিতে যাই তখন ঝামেলার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশকে দেখার অনুরোধ রইলো।’

টার্মিনাল এলাকার নিরাপত্তা নিয়ে বক্তারা জানান, কোনো চাঁদাবাজির ঘটনা ঘটলে বা আপদ-বিপদ আসলে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করেন। এই প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে এবং চাঁদাবাজমুক্ত টার্মিনাল গড়তে তারা সবার সহযোগিতা কামনা করেন।

টিটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow