তেলের দাম ৫ টাকা বেশি নেওয়ায় জরিমানা গুনলেন ২০ হাজার

বগুড়ায় শহরের রাজা বাজারের নিউ মন্ডল ট্রেডার্স ৫ লিটারের সয়াবিন তেলের বোতলে নির্ধারিত মূল্য ৯৫৫ টাকার পরিবর্তে ৯৬০ টাকা রাখে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‍্যাব-১২-এর একটি দল ও ভোক্তা অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, শনিবার বেলা পৌনে ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত রাজা বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর বগুড়া জেলা শাখার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। সঙ্গে ছিলেন র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। নিউ মন্ডল ট্রেডার্স ছাড়াও চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে তেলের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় মিঠু ট্রেডার্সকে ৫ হাজার টাকা, এ.কে. ট্রেডার্সকে ৫ হাজার টাকা, সাইফুল স্টোরকে ২ হাজার টাকা এবং আ. রহমান স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় কিছু অসা

তেলের দাম ৫ টাকা বেশি নেওয়ায় জরিমানা গুনলেন ২০ হাজার

বগুড়ায় শহরের রাজা বাজারের নিউ মন্ডল ট্রেডার্স ৫ লিটারের সয়াবিন তেলের বোতলে নির্ধারিত মূল্য ৯৫৫ টাকার পরিবর্তে ৯৬০ টাকা রাখে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‍্যাব-১২-এর একটি দল ও ভোক্তা অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, শনিবার বেলা পৌনে ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত রাজা বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর বগুড়া জেলা শাখার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। সঙ্গে ছিলেন র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

নিউ মন্ডল ট্রেডার্স ছাড়াও চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে তেলের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় মিঠু ট্রেডার্সকে ৫ হাজার টাকা, এ.কে. ট্রেডার্সকে ৫ হাজার টাকা, সাইফুল স্টোরকে ২ হাজার টাকা এবং আ. রহমান স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় কিছু অসাধু ব্যবসায়ী তেলের বাজারে কারসাজি করছিল। নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে আজ এ অভিযান চালানো হয়েছে। 

ভোক্তা অধিদপ্তর বগুড়া জেলা শাখার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow