তেলের বিশাল ঘাটতি, কী অবস্থা এখন হরমুজ প্রণালির
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে দৈনিক প্রায় ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর নিরাপত্তা বা আন্তর্জাতিক জোটের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে চায়।
তিনি আরও বলেন, সরবরাহ সংকট কমাতে সমুদ্রে থাকা রাশিয়া ও ইরানের তেলবাহী জাহাজের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
এদিকে ইরানের সঙ্গে পৃথক সমঝোতার মাধ্যমে ধীরে ধীরে জাহাজ চলাচল বাড়ছে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহনের পথ। ফলে এই প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হয়।
পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সূত্র : শাফাক নিউজ