তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আনা হয়েছে। টানা ৩৬ বছরেরও বেশি সময় দেশটির নেতৃত্ব দেওয়া এই নেতার শেষ বিদায় প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে, যা ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা ও শোকসমাবেশ হতে যাচ্ছে। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  প্রতিবেদন অনুযায়ী, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে খামেনিকে তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের সূচনালগ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি তার পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন। একই হামলায় ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সামরিক ব্যক্তিত্বও নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে এবং দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ তেহরানে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow