‘তোকে গাছে লটকিয়ে মারবো’ মুজিববর্ষের খামে স্বেচ্ছাসেবক দল নেতাকে হুমকি

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ লোগো সম্বলিত খামে চিঠি পাঠিয়ে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে প্রকাশ্যে গাছের সঙ্গে লটকিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। তবে চিঠিটি কে পাঠিয়েছেন তা জানা যায়নি। সোমবার (২২ জুন) দুপুরে চিঠিটি হাতে পান উপজেলার চিনাডুলী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সবুজ। তিনি ৩ নম্বর চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। চিঠির খামটির বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে ‌‘মোহাম্মদ সবুজ, বাবা জাহাঙ্গীর আলম’। হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা ওই চিঠিতে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, ‘শু*** বাচ্চা, তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করবো না, তোকে গাছের সাথে লটকিয়ে মারবো ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোন বাপ আছে তোকে বাঁচাবেনি।’ এ বিষয়ে হুমকিপ্রাপ্ত মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাইরে ছিলাম। পরে শুনতে পেলাম আবু তালেব নামের একজন চিঠিটি আমাদের বাড়ির সামনে এসে ফেলে চলে যান। পরে ডাক অফিসে গেলাম। তারা বললেন, এটা ইসলামপুর থে

‘তোকে গাছে লটকিয়ে মারবো’ মুজিববর্ষের খামে স্বেচ্ছাসেবক দল নেতাকে হুমকি

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ লোগো সম্বলিত খামে চিঠি পাঠিয়ে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে প্রকাশ্যে গাছের সঙ্গে লটকিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। তবে চিঠিটি কে পাঠিয়েছেন তা জানা যায়নি।

সোমবার (২২ জুন) দুপুরে চিঠিটি হাতে পান উপজেলার চিনাডুলী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সবুজ। তিনি ৩ নম্বর চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

চিঠির খামটির বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে ‌‘মোহাম্মদ সবুজ, বাবা জাহাঙ্গীর আলম’।

হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা ওই চিঠিতে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, ‘শু*** বাচ্চা, তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করবো না, তোকে গাছের সাথে লটকিয়ে মারবো ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোন বাপ আছে তোকে বাঁচাবেনি।’

এ বিষয়ে হুমকিপ্রাপ্ত মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাইরে ছিলাম। পরে শুনতে পেলাম আবু তালেব নামের একজন চিঠিটি আমাদের বাড়ির সামনে এসে ফেলে চলে যান। পরে ডাক অফিসে গেলাম। তারা বললেন, এটা ইসলামপুর থেকে এসেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ কারও সঙ্গে আমার শত্রুতা নেই। তারপরও চিঠিটি কে দিল বলতে পারলাম না। এখন পর্যন্ত থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করিনি।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।’

হৃদয় আহম্মেদ/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow