‘তোমাকে শেষ করে দেব’— হুংকার দিয়ে কাকে সতর্ক করলেন হরভজন?

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল রোববার ভারত-পাকিস্তানের লড়াই। মাঠের এই লড়াইয়ের আগে উত্তাপ শুরু হয়ে গেছে মাঠের বাইরেও। ঠিক এমন সময় ভিন্ন এক প্রসঙ্গে আলোচনায় ভারত-পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার।   পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ হরভজন সিংকে নিয়ে একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, যা মোটেও ভালোভাবে নেননি ভারতের সাবেক স্পিনার। উত্তেজিত হরভজন তানভীরকে সতর্ক করে বলেন, যদি আবার এমন কিছু বলেন, তবে তিনি তাকে ‘শেষ’ করে দেবেন। ঘটনা ঘটে সম্প্রতি আইএল টি-টোয়েন্টি (ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি) টুর্নামেন্টে, যেখানে হরভজন এক ব্রডকাস্টারের দায়িত্বে ছিলেন। এই সময়, তিনি পাকিস্তানি স্পিনার উসমান তারিকের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া নিয়ে সাক্ষাৎকার নেন। এ নিয়ে তানভীর মন্তব্য করেন যে, হরভজন সব সময় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ঘুরে বেড়ান। এই মন্তব্যের পর হরভজন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে তানভীরকে সমালোচনা করেন। তিনি বলেন, ‘তুমি আমাকে নিয়ে যা বলেছ, তা অযৌক্তিক। আমি জানিই না তুমি কে। তুমি তো শুধু নাটক করো। পাকিস্তানের হয়ে কিছু ম্যাচ খেলেছ, কিন্তু এমন আচরণ করো যেন তুমি ইমরান খান বা

‘তোমাকে শেষ করে দেব’— হুংকার দিয়ে কাকে সতর্ক করলেন হরভজন?

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল রোববার ভারত-পাকিস্তানের লড়াই। মাঠের এই লড়াইয়ের আগে উত্তাপ শুরু হয়ে গেছে মাঠের বাইরেও। ঠিক এমন সময় ভিন্ন এক প্রসঙ্গে আলোচনায় ভারত-পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার।  

পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ হরভজন সিংকে নিয়ে একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, যা মোটেও ভালোভাবে নেননি ভারতের সাবেক স্পিনার। উত্তেজিত হরভজন তানভীরকে সতর্ক করে বলেন, যদি আবার এমন কিছু বলেন, তবে তিনি তাকে ‘শেষ’ করে দেবেন।

ঘটনা ঘটে সম্প্রতি আইএল টি-টোয়েন্টি (ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি) টুর্নামেন্টে, যেখানে হরভজন এক ব্রডকাস্টারের দায়িত্বে ছিলেন। এই সময়, তিনি পাকিস্তানি স্পিনার উসমান তারিকের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া নিয়ে সাক্ষাৎকার নেন। এ নিয়ে তানভীর মন্তব্য করেন যে, হরভজন সব সময় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ঘুরে বেড়ান।

এই মন্তব্যের পর হরভজন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে তানভীরকে সমালোচনা করেন। তিনি বলেন, ‘তুমি আমাকে নিয়ে যা বলেছ, তা অযৌক্তিক। আমি জানিই না তুমি কে। তুমি তো শুধু নাটক করো। পাকিস্তানের হয়ে কিছু ম্যাচ খেলেছ, কিন্তু এমন আচরণ করো যেন তুমি ইমরান খান বা ওয়াসিম আকরাম।’
হরভজন আরও বলেন, ‘তানভীর, এবার তোমাকে সাবধান হতে হবে। আমার সম্পর্কে বাজে কথা বললে, সোজা কথা—দূর হও। তুমি আবার এমন কিছু করলে, আমি তোমাকে শেষ করে দেব।’

এছাড়াও তিনি দাবি করেন যে, তিনি আইএল টি-টোয়েন্টিতে ব্রডকাস্টারের কাজ করছিলেন এবং উসমান তারিকের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার পর তাকে প্রশ্ন করা ছিল তার দায়িত্ব। তানভীরের দাবি ছিল যে, হরভজন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অতিরিক্ত ঘুরে বেড়ান, যা হরভজন অস্বীকার করেন।

হরভজন বলেন, ‘তোমরা যে ক্রিকেটারদের কথা বলো, তারা কখনও এমন কিছু বলে না। তারা সম্মানিত মানুষ। যারা জীবনে কিছু অর্জন করতে পারেনি, তারা শুধু বাজে কথা বলে, যা তোমার মতো লোকেরা করে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow