ত্রিপাদ ঈশ্বরের জিভ: গল্পগুলো যেন সময়ের সন্তান
সাইদা আক্তার সাহিত্যের নীলাভ আকাশে ছোটগল্প আসলে অসংখ্য তারার মতো। খালি চোখে স্বচ্ছ কাঁচের মতো আকাশে তাকে দারুণ ছোট্ট ছোট্ট আলোকবিন্দুর মতো মনে হয়। অল্প সময়ের সমষ্টি। আধুনিকতার আয়োজনে সময়ের বিবিধ আলোড়নের কারণে বইপড়া মানুষের সংখ্যা কমে আসছে। আবার সব বই তো পড়া সম্ভব নয়। তাই পাঠক বইয়ের প্রচ্ছদ, লেখক, বিষয়বস্তু সম্পর্কে আগে থেকেই কিছুটা ধারণা নিতে চান বিভিন্ন মাধ্যম থেকে। কিছু বাস্তব এবং বর্তমান সমাজের প্রতিদিনের চিত্র নিয়ে চোখের সামনে বিবেকের আয়নায় একটু উঁকি দিয়ে যাওয়ার মতো নয়টি গল্পের রোদেলা আলাপন নিয়ে বই আকারে প্রকাশিত হয়েছে চন্দন আনোয়ারের ‘ত্রিপাদ ঈশ্বরের জিভ’। লেখক-গবেষক চন্দন আনোয়ারের জন্ম ১৯৭৮ সালে, বনলতা সেনের নাটোর শহরে। পেশায় অধ্যাপক। তার বইটি পড়তে গিয়ে প্রথম একটু থমকে যেতে হবে। তথাকথিত প্রেম, ভালোবাসার গল্পের মতো নয় গল্পগুলো। প্রতিটি গল্পের একটা বিশেষ ‘কথা’ রয়ে গেছে গল্পে। যা বর্তমান সমাজের, সময়ের একদম বাস্তব নিরেট প্রতিরূপ। আরও পড়ুন বই আলোচনা / মৃত্যুছায়া: রাতের আঁধারে ভেসে আসা আর্তনাদ গল্পকথন সুন্দর, প্রাণবন্ত এবং অর্থবোধক। শেষ থেকে একটু কথা বলি। ‘পল্লিবালিকার সুখ-শা
সাইদা আক্তার
সাহিত্যের নীলাভ আকাশে ছোটগল্প আসলে অসংখ্য তারার মতো। খালি চোখে স্বচ্ছ কাঁচের মতো আকাশে তাকে দারুণ ছোট্ট ছোট্ট আলোকবিন্দুর মতো মনে হয়। অল্প সময়ের সমষ্টি। আধুনিকতার আয়োজনে সময়ের বিবিধ আলোড়নের কারণে বইপড়া মানুষের সংখ্যা কমে আসছে।
আবার সব বই তো পড়া সম্ভব নয়। তাই পাঠক বইয়ের প্রচ্ছদ, লেখক, বিষয়বস্তু সম্পর্কে আগে থেকেই কিছুটা ধারণা নিতে চান বিভিন্ন মাধ্যম থেকে। কিছু বাস্তব এবং বর্তমান সমাজের প্রতিদিনের চিত্র নিয়ে চোখের সামনে বিবেকের আয়নায় একটু উঁকি দিয়ে যাওয়ার মতো নয়টি গল্পের রোদেলা আলাপন নিয়ে বই আকারে প্রকাশিত হয়েছে চন্দন আনোয়ারের ‘ত্রিপাদ ঈশ্বরের জিভ’।
লেখক-গবেষক চন্দন আনোয়ারের জন্ম ১৯৭৮ সালে, বনলতা সেনের নাটোর শহরে। পেশায় অধ্যাপক। তার বইটি পড়তে গিয়ে প্রথম একটু থমকে যেতে হবে। তথাকথিত প্রেম, ভালোবাসার গল্পের মতো নয় গল্পগুলো। প্রতিটি গল্পের একটা বিশেষ ‘কথা’ রয়ে গেছে গল্পে। যা বর্তমান সমাজের, সময়ের একদম বাস্তব নিরেট প্রতিরূপ।
গল্পকথন সুন্দর, প্রাণবন্ত এবং অর্থবোধক। শেষ থেকে একটু কথা বলি। ‘পল্লিবালিকার সুখ-শান্তি’ গল্পে শাহিনা নামের পল্লিবালিকার পল্লিজীবনের অসম্ভব সুন্দর ভালো লাগা পরাজিত হয় সমাজের স্তরবিভেদের কাছে। কিন্তু ভালো লাগা রয়ে যায় কাঁচা আমের সবুজ সজীবতা নিয়ে। তাই হয়তো মৃত্যুর মতো কঠিন সময়েও হাতে ধরা থাকে কাঁচা আম।
‘আমৃত্যু শ্বাসকষ্ট’ অদ্ভুত সুন্দর একটা গল্প। মধ্যবিত্তশ্রেণির জীবনের সততা আর টানাপোড়েনের মাঝে লোভ নামক সাপ ঢুকে সবকিছু তছনছ করে দেওয়ার বাস্তব, নিরেট চিত্র উঠে এসেছে মাজহার আর শাকিলার সাংসারিক গল্পে।
‘রক্তখেকো সাপ ও আমাদের নপুংসকত্ব’ অতি পরাবাস্তব এবং ভয়ানক সত্য কিছু কথা নিয়ে এ গল্প। লাইলি নামক মেয়েটি এ সমাজের প্রতিনিধিত্ব করছে। যে সমাজে শুধু পুরুষের আধিপত্য বজায় রাখার জন্য লাইলি নামক হাজারো মেয়েকে মেনে নিতে হয় সম্পর্কের নানান অপ্রাপ্তি। কিন্তু মুখ খুলতে পারবে না। মুখ খুললেই বদলে যায় চারপাশ। পরিণতি নিজে নিজেকে মৃত্যুর মুখে তুলে দেওয়া, নয়তো হেমলক পান করানো হবে। এবং ভয়াবহ সত্য, হেমলক পানের বাটিটিরও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
‘সূর্যাস্তপ্রেমী’, ‘নিজের দিকে দেখি’, ‘দ্রৌপদীর বস্ত্রহরণ ১৪২২’ প্রতিটি গল্প সাম্প্রতিক গল্প। মেয়েদের নিয়ে লেখা অদ্ভুত রকম সুন্দর এবং বাস্তবতার আয়নায় দেখা জীবনের চিত্র।
বইটির নাম ‘ত্রিপাদ ঈশ্বরের জিভ’। গল্পটি আসলে আমার, আপনার পাশে ঘটে যাওয়া ঘটনা। যা আমরা দেখি নিজের চোখে। অন্যের ভিটেমাটি দখলের জন্য মানুষ কতটা হিংস্র আর মনুষ্যত্বহীন হতে পারে। মানুষের জিভ কথা বলার প্রধান অঙ্গ। আমরা নিঃশব্দে, আলোহীন, শব্দহীন করে নিজের অভিসন্ধি বাস্তবায়নে সে জিভকে স্তব্ধ করার সব আয়োজন সম্পন্ন করি সুচারুভাবে।
যারা পড়তে ভালোবাসেন; তাদের স্বাদের পরিবর্তনের মাধ্যম হিসেবে অনন্য হবে বইটি। আবারও বলছি, প্রতিটি গল্পের ভেতর আরেকটি গল্প আছে, যেটি সময়ের সন্তান।
বই: ত্রিপাদ ঈশ্বরের জিভ
লেখক: চন্দন আনোয়ার
প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৭
প্রচ্ছদ: আদিত্য অন্তর
মূল্য: ২২০ টাকা।
এসইউ
What's Your Reaction?


