ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে কোনো কারচুপি হবে না। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।  তিনি বলেন, আপনাদের একটি মূল্যবান ভোট নির্ধারণ করবে আগামী পাঁচ বছর এলাকায় মানুষ কেমন থাকবে। আপনাদের শুধু অনুরোধ করব, দেশের উন্নয়নের স্বার্থে, স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপির  প্রার্থীকে বিজয়ী করবেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার রাজপাঠ ইউনিয়নবাসীর আয়োজনে বড়ইহাট মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি। সেলিমুজ্জামান সেলিম বলেন, আমি বিশ্বাস করি, আপনাদের ভালোবাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিজয়ী করে সুখে দুঃখে আমাকে পাশে রাখবেন। আমি নির্বাচিত হলে আপনাদের সন্তান ও ভাই হিসেবে আমৃত্যু পাশে থাকব, ইনশাল্লাহ।  এ সময় রাজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুন্নু শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন নান্টু, কাশিয়ান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে কোনো কারচুপি হবে না। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। 

তিনি বলেন, আপনাদের একটি মূল্যবান ভোট নির্ধারণ করবে আগামী পাঁচ বছর এলাকায় মানুষ কেমন থাকবে। আপনাদের শুধু অনুরোধ করব, দেশের উন্নয়নের স্বার্থে, স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপির  প্রার্থীকে বিজয়ী করবেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার রাজপাঠ ইউনিয়নবাসীর আয়োজনে বড়ইহাট মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম বলেন, আমি বিশ্বাস করি, আপনাদের ভালোবাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিজয়ী করে সুখে দুঃখে আমাকে পাশে রাখবেন। আমি নির্বাচিত হলে আপনাদের সন্তান ও ভাই হিসেবে আমৃত্যু পাশে থাকব, ইনশাল্লাহ। 

এ সময় রাজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুন্নু শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন নান্টু, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, রাজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রাজপাট ইউপি সদস্যসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow