থাইরয়েড কনফারেন্সে নতুন বইয়ের মোড়ক উন্মোচন
থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা ও ইমেজিং প্রযুক্তির প্রসারে রাজধানীতে অনুষ্ঠিত হলো থাইরয়েড দ্য মাদার গ্লান্ড শীর্ষক ১৭তম থাইরয়েড কনফারেন্স বৈজ্ঞানিক সেমিনার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারী রচিত নতুন বই ‘থাইরয়েড: আপনার রক্ষক’-এর মোড়ক উন্মোচন। শনিবার (১৬ মে) রাজধানীর ধানমন্ডির দি থাইরয়েড সেন্টার লিমিটেড ও বাংলাদেশ ইনস্টিটিউট অব থাইরয়েড মেডিসিন অ্যান্ড ইমেজিং রিসার্চের (বিটমির) যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক ও থাইরয়েড বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ডা. এম.এ. করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার এবং অধ্যাপক ডা. নাসরিন সুলতানা
থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা ও ইমেজিং প্রযুক্তির প্রসারে রাজধানীতে অনুষ্ঠিত হলো থাইরয়েড দ্য মাদার গ্লান্ড শীর্ষক ১৭তম থাইরয়েড কনফারেন্স বৈজ্ঞানিক সেমিনার।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারী রচিত নতুন বই ‘থাইরয়েড: আপনার রক্ষক’-এর মোড়ক উন্মোচন।
শনিবার (১৬ মে) রাজধানীর ধানমন্ডির দি থাইরয়েড সেন্টার লিমিটেড ও বাংলাদেশ ইনস্টিটিউট অব থাইরয়েড মেডিসিন অ্যান্ড ইমেজিং রিসার্চের (বিটমির) যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক ও থাইরয়েড বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ডা. এম.এ. করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার এবং অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
বক্তারা বলেন, বাংলাদেশে থাইরয়েড রোগ দ্রুত বাড়ছে এবং সময়মতো সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক ইমেজিং প্রযুক্তি ও প্রশিক্ষণের গুরুত্ব অত্যন্ত বেশি। তারা আলট্রাসাউন্ড, কালার ডপলার, থ্রিডি/ফোরডি, ইলাস্ট্রোস্ক্যান ও এফএনএসি প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে চিকিৎসা প্রশিক্ষণে দি থাইরয়েড সেন্টার লি. ও বিটমিরের অবদানের প্রশংসা করেন। সেমিনারে দেশের খ্যাতিমান চিকিৎসক ও অধ্যাপকরা থাইরয়েড রোগের আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয়, ইন্টারভেনশন ও সচেতনতা বিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি চিকিৎসকদের জন্য হাতে-কলমে আধুনিক ইন্টারভেনশন প্রযুক্তির প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারীর লেখা নতুন বই ‘থাইরয়েড: আপনার রক্ষক’-এর মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পর্কে প্রধান অতিথি অধ্যাপক ডা. এম.এ. করিম বলেন, বাংলাদেশে থাইরয়েড স্বাস্থ্য নিয়ে এমন তথ্যসমৃদ্ধ ও সহজবোধ্য বই খুবই বিরল। এটি একইসঙ্গে চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ রোগীদের জন্য সমানভাবে উপযোগী।
তিনি বলেন, বইটিতে থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থির গঠন, কার্যপ্রণালী, রোগ, চিকিৎসা, খাদ্যাভ্যাস ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এছাড়া হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, গয়টার, থাইরয়েড ক্যান্সার, থাইরয়েডাইটিস,আরএআই ও আরএফএ সহ আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়েও তথ্য তুলে ধরা হয়েছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ফজলুল বারী বলেন, থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি একটি সুস্থ বাংলাদেশ গঠনে চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও জানানো হয়, বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এবারও ৮ম বারের মতো “থাইরয়েড মেলা-২০২৬” আয়োজন করে দি থাইরয়েড সেন্টার লি. ও বিটমির। গত ৭ থেকে ৯ মে অনুষ্ঠিত তিন-দিনব্যাপী এ মেলায় প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
What's Your Reaction?