থানায় ভেতর থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামির টিকটক, ভিডিও ভাইরাল

মাদারীপুর সদর থানায় ভেতরে হাতের হ্যান্ডকাফ (হাতকড়া) পরা অবস্থায় টিকটক করছেন দুই যুবক। এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (১০ আগস্ট) সামনে আসা ভিডিওটিতে থাকা এক যুবকের নাম তানভীর নুসু। আরেকজনের নাম জানা যায়নি। টিকটক করা তানভীর নুসুর ‘তানভীর ব্রো’ নামক টিকটক আইডিতে সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হয়। এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তার জানা ছিল না এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যান্ডকাফ পরিহিত তানভীর নুসু থানার ভেতরে ভিডিও ধারণ করছেন। এ সময় কাছে বসেই মোবাইল ফোন ব্যবহার করছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। থানার ভেতরের এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।  পুলিশের একটি সূত্র জানায়, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় ৮-১০ দিন আগে তানভীর নুসুকে আটক করা হয়েছিল। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই ভিডিও ধারণ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।  উল্লেখ্য, কিছুদিন আগেই মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘ

থানায় ভেতর থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামির টিকটক, ভিডিও ভাইরাল

মাদারীপুর সদর থানায় ভেতরে হাতের হ্যান্ডকাফ (হাতকড়া) পরা অবস্থায় টিকটক করছেন দুই যুবক। এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সামনে আসা ভিডিওটিতে থাকা এক যুবকের নাম তানভীর নুসু। আরেকজনের নাম জানা যায়নি। টিকটক করা তানভীর নুসুর ‘তানভীর ব্রো’ নামক টিকটক আইডিতে সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তার জানা ছিল না এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যান্ডকাফ পরিহিত তানভীর নুসু থানার ভেতরে ভিডিও ধারণ করছেন। এ সময় কাছে বসেই মোবাইল ফোন ব্যবহার করছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। থানার ভেতরের এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

পুলিশের একটি সূত্র জানায়, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় ৮-১০ দিন আগে তানভীর নুসুকে আটক করা হয়েছিল। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই ভিডিও ধারণ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, কিছুদিন আগেই মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক ভিডিও করার ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow