থ্রি-হুইলার জব্দ করায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে বুড়িচংয়ের নিমসার সবজি বাজার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ক্ষুব্ধ চালক ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাঁধা এবং একপর্যায়ে হামলা করে। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর চালায়। এতে টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন বলেন, ‘অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।’ তিনি আরও বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’ জাহিদ পাট

থ্রি-হুইলার জব্দ করায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে বুড়িচংয়ের নিমসার সবজি বাজার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ক্ষুব্ধ চালক ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাঁধা এবং একপর্যায়ে হামলা করে।

হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর চালায়। এতে টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন বলেন, ‘অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow