দক্ষিণ কোরিয়ার ক্যাম্পের আকাশে রহস্যময় ড্রোন
বিশ্বকাপ খেলতে দক্ষিণ কোরিয়া দল এখন অবস্থান করছে মেক্সিকোতে। সেখানে তাদের ট্রেনিং বেসক্যাম্পের ওপর একটি অনিবন্ধিত ড্রোন আটক করেছে মেক্সিকো সেনাবাহিনী। যা কিনা বিশ্বকাপ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার ট্রেনিং বেসের ওপর দিয়ে উড়ছিল। ঘটনাটি ঘটে গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার অনুশীলন চলাকালীন, যা পরবর্তীতে নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। সাধারণত এমন ঘটনায় নিরাপত্তার শঙ্কা ছড়িয়ে পড়ে যেকোনো ক্যাম্পেই। তবে দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ং-বো জানান, ঘটনাটি দলের প্রস্তুতিতে বড় কোনো প্রভাব ফেলেনি, তবে গুরুত্বপূর্ণ অনুশীলনের সময় এমন ঘটনা ‘দুর্ভাগ্যজনক’ ছিল। এই নিরাপত্তা ব্যবস্থা বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে নেওয়া বৃহৎ সিকিউরিটি অপারেশনের অংশ, যেখানে হাজারো নিরাপত্তাকর্মী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর আগে, এমন ঘটনা ঘটেছিল ২০২৪ সালে কানাডার নারী ফুটবল দলের সঙ্গেও। একই ধরনের ড্রোন স্পাইং বিতর্কে পড়েছিল, যেখানে নিউজিল্যান্ডের অনুশীলনে নজরদারির অভিযোগ উঠেছিল এবং পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আগামী শুক্রবারের ম্যাচে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া একে-অপরের বিপক্ষে লড়বে। আইএন
বিশ্বকাপ খেলতে দক্ষিণ কোরিয়া দল এখন অবস্থান করছে মেক্সিকোতে। সেখানে তাদের ট্রেনিং বেসক্যাম্পের ওপর একটি অনিবন্ধিত ড্রোন আটক করেছে মেক্সিকো সেনাবাহিনী। যা কিনা বিশ্বকাপ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার ট্রেনিং বেসের ওপর দিয়ে উড়ছিল।
ঘটনাটি ঘটে গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার অনুশীলন চলাকালীন, যা পরবর্তীতে নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সাধারণত এমন ঘটনায় নিরাপত্তার শঙ্কা ছড়িয়ে পড়ে যেকোনো ক্যাম্পেই। তবে দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ং-বো জানান, ঘটনাটি দলের প্রস্তুতিতে বড় কোনো প্রভাব ফেলেনি, তবে গুরুত্বপূর্ণ অনুশীলনের সময় এমন ঘটনা ‘দুর্ভাগ্যজনক’ ছিল।
এই নিরাপত্তা ব্যবস্থা বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে নেওয়া বৃহৎ সিকিউরিটি অপারেশনের অংশ, যেখানে হাজারো নিরাপত্তাকর্মী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
এর আগে, এমন ঘটনা ঘটেছিল ২০২৪ সালে কানাডার নারী ফুটবল দলের সঙ্গেও। একই ধরনের ড্রোন স্পাইং বিতর্কে পড়েছিল, যেখানে নিউজিল্যান্ডের অনুশীলনে নজরদারির অভিযোগ উঠেছিল এবং পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
আগামী শুক্রবারের ম্যাচে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া একে-অপরের বিপক্ষে লড়বে।
আইএন
What's Your Reaction?