‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষাসূচি, প্রশ্নপত্রের মান এবং বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় পরীক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‌‌‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা বলেন, পরীক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অনেক পরীক্ষার্থী পানি ও কাদা পেরিয়ে, কেউ কেউ নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়েছেন। এতে শারীরিক ও মানসিক চাপের মধ্যেই পরীক্ষায় অংশ নিতে হয়েছে। তাদের দাবি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নেয়নি। মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোস্তফা

‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষাসূচি, প্রশ্নপত্রের মান এবং বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় পরীক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‌‌‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরীক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অনেক পরীক্ষার্থী পানি ও কাদা পেরিয়ে, কেউ কেউ নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়েছেন। এতে শারীরিক ও মানসিক চাপের মধ্যেই পরীক্ষায় অংশ নিতে হয়েছে।

তাদের দাবি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নেয়নি।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের সাকিব আল হাসান।

রোকনুজ্জামান মানু/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow