‘দয়া করে এসব অর্থহীন কথা বন্ধ করুন’, ক্ষোভ প্রকাশ জার্মান কোচের
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে অপ্রত্যাশিত হারের পর নিজের খেলোয়াড়দের পক্ষ নিয়েছেন জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান। দলের প্রতিশ্রুতি বা জয়ের ইচ্ছা নিয়ে ওঠা সমালোচনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। এর আগে টুর্নামেন্টে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হারের পর কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইকুয়েডর। ইতোমধ্যেই নকআউট নিশ্চিত করা জার্মানির বিপক্ষে আন্ডারডগ হিসেবেই মাঠে নেমেছিল তারা। তবে দুর্দান্ত পারফরম্যান্সে ২-১ ব্যবধানে জিতে বড় চমক দেখায় ইকুয়েডর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জার্মানির খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলায় বিরক্তি প্রকাশ করেন নাগেলসমান। তিনি বলেন, ‘দয়া করে এসব অর্থহীন কথা বন্ধ করুন! সত্যিই কি আপনারা মনে করেন ছেলেরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেনি?’ নাগেলসমান স্বীকার করেন, ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তিনি কয়েকটি পরিবর্তন করেছিলেন। তবে সেটিকে খেলোয়াড়দের চেষ্টা বা অঙ্গীকারের অভাব হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘অবশ্যই আমরা এমন কিছু পরিবর্তন করেছি, যা হয়তো করতাম না যদি যেকোনো মূল্যে আরেকটি গোল দরকার হতো। কিন্তু ত
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে অপ্রত্যাশিত হারের পর নিজের খেলোয়াড়দের পক্ষ নিয়েছেন জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান। দলের প্রতিশ্রুতি বা জয়ের ইচ্ছা নিয়ে ওঠা সমালোচনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি।
এর আগে টুর্নামেন্টে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হারের পর কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইকুয়েডর। ইতোমধ্যেই নকআউট নিশ্চিত করা জার্মানির বিপক্ষে আন্ডারডগ হিসেবেই মাঠে নেমেছিল তারা। তবে দুর্দান্ত পারফরম্যান্সে ২-১ ব্যবধানে জিতে বড় চমক দেখায় ইকুয়েডর।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জার্মানির খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলায় বিরক্তি প্রকাশ করেন নাগেলসমান।
তিনি বলেন, ‘দয়া করে এসব অর্থহীন কথা বন্ধ করুন! সত্যিই কি আপনারা মনে করেন ছেলেরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেনি?’
নাগেলসমান স্বীকার করেন, ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তিনি কয়েকটি পরিবর্তন করেছিলেন। তবে সেটিকে খেলোয়াড়দের চেষ্টা বা অঙ্গীকারের অভাব হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘অবশ্যই আমরা এমন কিছু পরিবর্তন করেছি, যা হয়তো করতাম না যদি যেকোনো মূল্যে আরেকটি গোল দরকার হতো। কিন্তু তাই বলে কোনো খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করেনি—এমন কথা বলা আমার কাছে একেবারেই অযৌক্তিক।’
ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার পর দল আরও ধৈর্যশীল হতে পারত বলেও মনে করেন জার্মান কোচ, ‘ভালো শুরু আর দ্রুত এগিয়ে যাওয়ার পর আমাদের আরও শান্ত থেকে খেলতে হবে। অযথা পজিশন বদল না করে ধৈর্য ধরে নিজেদের কাঠামো ঠিক রাখতে হবে,’
দলের পারফরম্যান্সে স্কোয়াড রোটেশন ও খেলোয়াড়দের ক্লান্তির প্রভাবও ছিল বলে জানান তিনি। নাগেলসমান বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবেই অনেক পরিবর্তন করেছি। কয়েকজন খেলোয়াড়ের পায়ে ক্লান্তি ছিল, তাই খেলার গতি কিছুটা কমে গেছে। এজন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমরা স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ের ওপর আস্থা রাখি এবং সবাইকে নিজেদের প্রমাণের সুযোগ দিতে চাই।’
অন্যদিকে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া খেলোয়াড় ও প্রধান কোচ সেবাস্তিয়ান বেকাসেসেকে অভিনন্দন জানান। সমালোচনা ও কঠিন সময় কাটিয়ে দেশের মানুষকে আনন্দ উপহার দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে শুক্রবার জাতীয় ছুটিও ঘোষণা করেন তিনি।
এক্সে দেওয়া বার্তায় নোবোয়া লেখেন, ‘সমালোচনা, অপমান আর কঠিন সময়ের মধ্যেও ঘুরে দাঁড়িয়ে পুরো দেশকে অসীম আনন্দ উপহার দেওয়ার জন্য খেলোয়াড় ও কোচকে ধন্যবাদ। আগামীকাল ছুটি। ইকুয়েডর দীর্ঘজীবী হোক।’
এসকেডি/এএসএম
What's Your Reaction?