দরজা ভেঙে ঘরে ঢুকে পরকীয়া প্রেমিকাসহ জামায়াত কর্মীকে ধরলেন গ্রামবাসী
এবার সাতক্ষীরার দেবহাটায় এক নারীর ঘরে অসামাজিক কর্মকাণ্ড করার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়েছেন শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামের এক জামায়াত কর্মী। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই জামায়াত কর্মী টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক নারীর সঙ্গে পরকীয়ার জেরে তার ঘরে প্রবেশ করেন। এসময় গ্রামবাসী দরজা ভেঙে ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় দুইজনকে আটক করেন। গ্রামবাসীর হাতে ধরাপড়া শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেলের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত ১২টা পর্যন্ত এলাকার লোকজন তাদের দুই জনকে ধরে বেঁধে রাখে। শরিফুল ইসলাম জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল সংগঠক। ইয়ানতের টাকা কালেকশন করে থাকেন। দেবহাটা ইউনিয়নের জামায়াতের ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, আজিপুর গ্রামের শরিফুল ইসলাম মোড়ল তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। রাতে কী ঘটেছে এমন খবর তিনি জানেন না। পরে লোকমুখে বিষয়টি শুনেছেন। তার বিরুদ্ধে ওঠা নারীঘটিত বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানান
এবার সাতক্ষীরার দেবহাটায় এক নারীর ঘরে অসামাজিক কর্মকাণ্ড করার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়েছেন শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামের এক জামায়াত কর্মী।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই জামায়াত কর্মী টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক নারীর সঙ্গে পরকীয়ার জেরে তার ঘরে প্রবেশ করেন। এসময় গ্রামবাসী দরজা ভেঙে ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় দুইজনকে আটক করেন। গ্রামবাসীর হাতে ধরাপড়া শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেলের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত ১২টা পর্যন্ত এলাকার লোকজন তাদের দুই জনকে ধরে বেঁধে রাখে। শরিফুল ইসলাম জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল সংগঠক। ইয়ানতের টাকা কালেকশন করে থাকেন।
দেবহাটা ইউনিয়নের জামায়াতের ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, আজিপুর গ্রামের শরিফুল ইসলাম মোড়ল তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। রাতে কী ঘটেছে এমন খবর তিনি জানেন না। পরে লোকমুখে বিষয়টি শুনেছেন। তার বিরুদ্ধে ওঠা নারীঘটিত বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
আহসানুর রহমান রাজীব/এফএ/জেআইএম
What's Your Reaction?