দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১১ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়। রোববার (১৪ জুন) ভোর ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। এসময় ৮ জন পুরুষ ও ৩ জন নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘পুশ-ইনসহ সীমান্তের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।’ চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মোট ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে। হুসাইন মালিক/এফএ/জেআইএম

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১১ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়।

রোববার (১৪ জুন) ভোর ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। এসময় ৮ জন পুরুষ ও ৩ জন নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘পুশ-ইনসহ সীমান্তের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।’

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মোট ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে।

হুসাইন মালিক/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow